১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ সদর ইউনিয়নের সভা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন
- Update Time : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মাসিক সভা বুধবার দুপুরে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্বনাথে প্রাচীণ ঐতিহ্যবাহী প্রতিষ্টান রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞা জানিয়েছেন। এছাড়া বৃটেনে বিশ্বনাথের ৭জন কাউন্সিলার পদে জয়লাভ করায় তাদের প্রতিও অভিনন্দন জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।
পরিষদের সচিব বিজিত রঞ্জন সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সদস্য মো. রফিক মিয়া, মো. ফজর আলী, মো. ইউনুছ আলী, মো. শামীম আহমদ, মো. আব্দুর মোমিন মামুন, মো. আব্দুল জলিল হিরণ, মো. জহুর আলী, মো. শাহনেওয়াজ চৌধুরী সেলিম, মো. হেলাল মিয়া, মোছা: লাকি বেগম, মোছা: আছিয়া বেগম, মোছা: করিমা বেগম।





























