১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট শিক্ষা বোর্ড’র সদ্য সাবেক চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শিক্ষার্থীদেরকে সু-শিক্ষা গ্রহন করতে ও সার্বিক উন্নতির জন্য আত্মবিশ্বাস বাড়াতে হবে। অন্যান্য কাজ কমিয়ে লেখাপড়াকে অধিক গুরুত্ব দিতে হবে। বিদ্যা অর্জনে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষাক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বয়ে শিক্ষা অর্জন করে জাতিকে এগিয়ে নিতে হবে। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে কাজ করলে মানুষ উচ্চ আসনে অধিষ্ঠিত হয়। আর এ থেকে দেশপ্রেমও জাগ্রত হয়। আমাদের সবাইকে নিজেদের সাহিত্য-সংস্কৃতির প্রতি বেশী করে আকৃষ্ট হতে হবে।
তিনি আরো বলেন, বিশ্বনাথে শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে, যা প্রশংসার দাবি রাখে। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অবদান অতুলনীয়। ট্রাস্টের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করতে হবে।
শনিবার (৩মার্চ) সকালে সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ১৯তম বৃত্তি ও উচ্চ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আফজাল খান, গীতা পাঠ করেন শ্রাবনী রানী দাস ও স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মতছির খান।
ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, ট্রাস্টের সহ সভাপতি শেখ তাহির উল্লাহ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ট্রাস্টের সাবেক সহ সভাপতি আব্দুস সত্তার, সাধারণ সম্পাদক মাফিজ খান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি মনির আহমদ, ট্রাস্টের ট্রাস্টী রহমত আলী, এ কে এম ইয়াহইয়া, মানিক মিয়া, এম এ খালিক, ফারুক মিয়া, ব্যাংকার তাজ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি, সুবিধাভূগী শিক্ষার্থী শিপা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাস্টের ট্রাষ্টী আাব্দুল আজিজ নানু মিয়া, লয়লুছ মিয়া, সাইদুর রহমান, নূর উদ্দিন, আব্দুল ওয়াহিদ, সাদেক আলী, মঈনুল ইসলাম খান, আাব্দুস ছোবহান, আতিকুর রহমান, খলিলুর রহমান, মকদ্দুছ আলী, রাজনীতিবিদ শাহ ফয়েজ আহমদ সেবুল, ট্রাস্টের স্থানীয় কো-অডিনেটর নিশিকান্ত পাল, ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রসার সুপার মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, রোহেল উদ্দিন প্রমুখ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮