বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ১৯তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- Update Time : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ১৯তম বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার উপজেলার স্হানীয় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে ৬৮৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, ব্রিটেনের কাউন্সিলরা আয়াছ মিয়া, ট্রাস্টী আব্দুস সাত্তার, আবুল হাসনাত, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পাল, স্হানীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক জায়েদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























