বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স’র ইফতার মাহফিল
- Update Time : ০৪:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ফ্রান্সে অন্যতম সামাজিক সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স’ কতৃক আয়োজিত প্যারিসের কেথসিমা’র সোনার বাংলা রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সিরাজুর রহমান সিরাজ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উক্ত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মফিজ আলী, উপদেষ্টা মন্ডলির সদস্য আলমগীর হোসেন, সাবেক সভাপতি কানু মিয়া, কমিউনিটি নেতা নুরুল আবেদিন, হাজী হারুনূর রসিদ, মাহবুবুর রহমান বকুল, নূর মিয়া, খসরু মিয়া, আং আহাদ, নজির আহমদ, যুগ্ন সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক নেতার আবু তাহের, ফৈরদুস করিম আখন্জি, ওলিউর রহমান ওলি, যুবনেতা কামাল আহমদ, জসিম উদ্দিন, লাবু চৌধুরী, আলমাছ আলী প্রমুখ। শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী কবির আহমদ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উক্ত সংগঠনের সিনিয়র নেতা ক্বারী কবির আহমদ।



























