১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা
- Update Time : ০২:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা যুক্তরাজ্য ব্রিকলেইনের মাসালা রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আবদুল ওয়াহিদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্থার ট্রেজারার এসএম রফিক, সহ-সাধারণ সম্পাদক মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য সেবুল মিয়া, আলী আহমদ, শেখ হারুনুর রশীদ, শানুর মিয়া, নুরুল হক পাশা, জিলু মিয়া, নুরুল হক প্রমুখ।
সভায় নতুন ট্রাষ্টি হয়েছেন নুরুল হক এবং আগামী রমজান মাস উপলক্ষে বিশ্বনাথের হত-দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ফান্ড করা হয়েছে। এতে সকল ট্রাস্টির আর্থিক-সার্বিক সহযোগিতা কামনা করা হয়।





























