বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৩তম বৃত্তি পরীক্ষা ২৪ নভেম্বর
- Update Time : ০১:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথের ছাত্র ও জনকল্যাণমুলক সামাজিক সংগঠন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২৩তম প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক (মাদরাসা ও স্কুল) ৪র্থ ও ৬ষ্ট শ্রেণী বৃওি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শুক্রবার অনুষ্টিত হবে। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা ও আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ ২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২.৩০ টা পর্যন্ত প্রথম অধিবেশন ও বিকাল ২টা থেকে ৪.৩০ পর্যন্ত ২য় অধিবেশনে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় উপজেলার ১৫৩ টি প্রতিষ্টানের মোট ১হাজার ২৬ জন জন ছাত্রছাত্রী অংশগ্রহন করবে। সুষ্টভাবে পরীক্ষা গ্রহনে সংশ্লিষ্ট দায়ীত্বশীলরা পুর্ব প্রস্ততি সম্পুর্ণ করেছেন। গতকাল ১৯নভেম্বর থেকে প্রবেশপত্র বিলি শুরু হয়েছে। পরীক্ষার কার্যক্রমে ৮০ জন কক্ষ পরিদর্শক, ১০ জন স্বেচ্ছাসেবক, ৫ জন বিশেষ পরিদর্শক’সহ প্রতি অধিবেশনে আইনশৃংখলা রক্ষার্থে স্থানীয় পুলিশ সদস্যদের সহযোগীতা থাকবে। তাছাড়া সংস্থার প্রতিষ্ঠাতা পরিষদ, সাবেক দায়ীত্বশীলরা উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। উল্লেখ্য, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া (কামিল) মাদরাসা ক্যাম্পাসে স্কুল -একাডেমী ৪র্থ ও ৬ষ্ট এবং আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মাদরাসা ৪র্থ ও ৬ষ্ট শ্রেণির পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা গ্রহনে সার্বিক সহযোগীতা করণে প্রতিষ্টান প্রধান, অভিভাবক, শুভাক্ংখী ও সংস্থার সাবেক নেতৃবৃন্দ’সহ সদস্যদের একান্ত আহবান জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ও সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন এবং সচিব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম। প্রেস বিজ্ঞপ্তি




























