০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে চাল বিতরণ

  • Update Time : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথ টানা বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়নের ৪৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি নগদ ৫শত টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার, গ্রাম বান্ধন সরকার। তাই গ্রামের সর্বস্থরের মানুষরা যাতে নিজেদের প্রাপ্য অধিকার পান ও সরকারের উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত না হন সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতৃত্বে যখনই সরকার গঠিত হয়েছে, তখনই এদেশের মানুষ কিছু না কিছু পান। অন্য কোন সরকারের আমলে তা পান না। বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে থাকার কারণে দীর্ঘদিন বন্যার কবলে থাকা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ত্রাণ পেয়ে যাচ্ছেন। ওই ত্রাণের চালের মানও খুব উন্নত। তাছাড়া দেশে ত্রাণের কোন অভাবও নেই।

ইউপি সচিব বিজিত সরকারের পরিচালনায় চাল ও নগদ অর্থ বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউপি মেম্বার রফিক হাসান, আবদুল জলিল ইরন মিয়া, ফজর আলী, ইউনুছ আলী, শামীম আহমদ, আবদুল মোমিন মামুন, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকী বেগম, আছিয়া বেগম, করুমুন্নেছা ।
ক্ষতিগ্রস্থ কৃষক তহুর আলী, রাজু আহমদ ও প্রেমেন্ড দাশ বলেন, অন্যান্য সময়ের চেয়ে এবারের ত্রাণের চালের মান অনেক ভাল। ত্রাণের চালের মান ও গুনের কারণে মনে হয় নিজের ক্ষেতের ধানের চাল খাচ্ছি।

বিশ্বনাথ সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী বলেন, সুষ্ঠভাবে বিতরণ করার কারণে পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মধ্যে ত্রাণের চাল ও অর্থ বিতরণ করা সম্ভব হচ্ছে। চালের মানও খুব উন্নত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে চাল বিতরণ

Update Time : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭