বিশ্বনাথে ৩ গরুর সাথে ৩ চোর আটক
- Update Time : ০৪:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের জালালাবাদ থানার বড়পাকন গ্রাম থেকে ৩টি গরু চুরি করে নিয়ে আসার পথে বিশ্বনাথে গরু’সহ তিন চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। গত মঙ্গলবার ভোরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাঁচপীর বাজারের পার্শ্ববর্তি সুরমা নদীর খেয়াঘাট এলাকায়। আটককৃতরা হলো- জালালাবাদ থানার বাঘজুর গ্রামের হাফিজ মিয়ার পুত্র জয়নাল (৩৫), একই গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র সাদ্দাম (৩৮) ও মৃত আব্দুল জলিলের পুত্র মখলিছ (৫৫)।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে বড়কাপন গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র কৃষক আব্দুল করিমের গোয়ালঘর থেকে ২টি গাভী ও একটি গাভীর বাচ্ছা চুরি করে নিয়ে আসার পথে আটককৃত চোরেরা চোরাই গুরুগুলো নিয়ে মঙ্গলবার ভোরে জালালাবাদ থানার ধনপুরস্থ সুরমা নদীর খেয়া পার হয়ে বিশ্বনাথ এলাকায় প্রবেশ করে। এসময় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে তিনটি চোরাই গুরুসহ ওই তিন জনকে আটক করেন এবং তাদেরকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গরু ও আটক ৩ চোরকে থানায় নিয়ে আসি। এঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত গরু জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
























