বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
- Update Time : ০৭:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় কারিমা বেগম (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ফজর আলীর মেয়ে ও গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। শনিবার (৭জুলাই) বেলা ২টায় গোমরাগুল গ্রামের রাস্তায় এঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় কারিমা বেগম শনিবার বেলা ২টায় (বিদ্যালয়ের টিফিনের সময়) নাস্তা করে বিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ির সম্মুখের রাস্তায় একটি সিএনজি অটোরিক্সায় অন্যান্য সহপাঠীদের সাথে উঠে। অটোরিক্সাটি গোরাগুল গ্রামের নজির মিয়ার বাড়ির সামনে পৌঁছলে কারিমা লাফ দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করে। এসময় কারিমার মাথা ওই চলন্ত সিএনজি অটোরিক্সার নীচে ডুকে পড়লে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























