বিশ্বনাথে ‘স্টার বয়েজ ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ
- Update Time : ০৭:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য’সহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে ‘আলোকিত জীবন গড়তে সবার পাশে থাকতে’ শ্লোগানকে সামনে রেখে স্টার বয়েজ ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল বুধবার বিকালে বিশ্বনাথ পুরান বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি বিশ্বনাথ পুরান বাজার ও নতুন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে সংগঠনের সভাপতি মাহবুব আলম জনি, সহ সভাপতি আলী হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়লু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান আহমদ, অর্থ সম্পাদক নওশাদ আহমদ, সহ অর্থ সম্পাদক ছাদিকুর রহমান, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সেবুল আহমদ, সহ সমাজ কল্যান সম্পাদক খলিল মিয়া, ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সহ ক্রীড়া সম্পাদক জমির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেজু আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমেল আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সুরত মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ’সহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




























