বিশ্বনাথে সাড়ে ৩শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০২:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের পরিত্র রমজানকে সামনে রেখে সাড়ে ৩শ গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো হাজী মকবুল আলী চ্যারিটিবল ট্রাস্ট ইউকে। মঙ্গলবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলীর হাজী বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ট্রাস্টের ট্রাস্টি জয়নাল আবেদীন ও জাহাঙ্গির আলমের আর্থায়নে এলাকার সাড়ে ৩শ পরিবারকে ৮কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ১লিটার সোয়াবিন, ১কেজি ডাল, ১কেজি চানা, আধা কেজি খেঁজুর ও ২০০গ্রাম করে দুধ দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণী সভাটি মো: ধলু মিয়ার সভাপতিত্বে ও জামাল উদ্দিনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আরব খান ও ইউপি সদস্য ইরন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি আলী আহমদ। দোয়া পরিচালনা করেন, সিংরাওয়ালী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক নুরী। এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বী আব্দুর রউফ, আব্দুল জলিল, ইন্তাজ আলী, মজম্মিল আলী, রুখন মিয়াসহ এলাকার মুরব্বী ও যুব সমাজের নের্তৃবৃন্দ।





























