বিশ্বনাথে সরুওয়ালা ফাউন্ডেশন (ইউ.কে) ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে সরুওয়ালা ফাউন্ডেশন (ইউ.কে) ট্রাস্টের উদ্যোগে আজ বুধবার দুপুরে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে এলাকার অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল বাশার আবদুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন আবদুল জলিল, আখলাকুর রহমান, সাদ উদ্দিন, নুরুল হক, মফিক মিয়া, এমদাদ মিয়া, জিহাদ আহমদ (জাকু), লাল মিয়া, ওলিউর রহমান, আবুল আফসার দিহান, আবুল কাশেম দুলন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব প্রমুখ। এসময় এলাকার ৩৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।





























