বিশ্বনাথে শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
- Update Time : ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম আব্দুস ছালাম এর বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা আজ শনিবার বিকেল ৫টায় উপজেলা শহরের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বিশ্বনাত উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারি শিক্ষা অফিসার এ কে এম আব্দুস ছালাম।
সমিতির সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সদস্য ও শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম শাকি, সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জিত পুরকায়েস্থ, সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আক্তার ফারুক, ওলিউল্লাহ, যুগ্ম-সম্পাদক শাহিন আহমদ, অর্থ সম্পাদক মোজাম্মেল আলী, সহ-অর্থ সম্পাদক সঞ্জিব দে, ক্রীড়া সম্পাদক মোরাদ আজিজ জগলু, নির্বাহী কমিটির সদস্য জন্টু মালাকার, সঞ্জিত কুমার দে, সদস্য শাহিনুর আলম, দিনাজ পাল, সুমিত ধরসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।





























