বিশ্বনাথে শিক্ষকের পিতৃবিয়োগ : দাফন সম্পন্ন, শোক
- Update Time : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম শাকির পিতা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেমান আলী আর নেই। তিনি শুক্রবার (৭ সেপ্টেম্বর)
রাত ২টা ৩০ মিনিটে ধর্মদা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বেলা ২টায় মরহুম সুলেমান আলীর জানাযার নামাজ নাজিরবাজারস্থ আরাফাত শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে মরহুম সুলেমান আলীর মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

























