বিশ্বনাথে রমজান উপলক্ষে প্রবাসীর অনুদান প্রদান
- Update Time : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আনুষ্ঠানিকভাবে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান দাদুভাই ছইল মিয়ার ছোটভাই মনছুর আলীর পক্ষ থেকে বিশ্বনাথের পালেরচক, কাঠলীপাড়া ও ছাতকের নরশিংপুরসহ আরও বিভিন্ন গ্রামের দরিদ্রদের মধ্যে প্রায় লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০মে) দুপুর ১২টারদিকে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পালের চকে দরিদ্রদের মধ্যে অর্থ প্রদান করা হয়।
‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফউন্ডেশন’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অর্থ বিতরণকালে পালেরচক গ্রামের প্রবীণ মুরব্বী লয়লুছ আহমদ, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফউন্ডেশন’র সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাওহীদুর রহমান রুহীন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























