বিশ্বনাথে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী-আলোচনা সভা
- Update Time : ০২:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ বিআরডিবি’র হল রুমে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীর সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুর রহমান (মুসা), উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস শহিদ, এলজিও সুচনার ম্যানেজার মোছাব্বির রহমান।
এসময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, মৎস্য চাষী মধু মিয়া, সায়েদ আহমদ প্রমুখ। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।



























