বিশ্বনাথে মুনতাসির আলীর নেতৃত্বে খেলাফত মজলিসের মিছিল
- Update Time : ১২:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর নেতৃত্বে বিশ্বনাথে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগরে খেলাফত মজলিসের জনসভা সফলের লক্ষ্যে সোমবার বাদ জুহর বিশ্বনাথ রামপাশা রোডস্থ আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামন থেকে মিছিলটি শুরু হয় এবং উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল সহকারে নেতাকর্মীরা জনসভায় যোগদান করেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা উবায়দুল হক, মাওলানা আব্দুল মতিন, আব্দুল বারী, সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, অফিস সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক কবির আহমদ, খেলাফত মজলিস নেতা হাফিজ জাহেদ আহমদ, হাফিজ আনোয়ার হোসেন, সালেহ আহমদ, মাওলানা আবিদ, আব্দুল কাদির, আলমাছ আলী, রিপন মিয়া, মাওলানা কামাল আহমদ, আবু সুফিয়ান, এবাদুর রহমান, বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শামিম আহমদ, মাওলানা রাসেল আহমদ, আব্দুল কাদির, মাওলানা ছাদিকুর রহমান, হাফিজ তালেব আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, শ্রমিক নেতা হাবীব, সাদ্দাম, তৈমুছ আলী, নুর হোসেন, লোকমান আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























