বিশ্বনাথে মিলাদুন্নবী (স.) উপলক্ষে তালামীযের আলোচনা সভা
- Update Time : ০৩:০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র মহাসচিব ও কামাল বাজার আলিম মাদরাসার অধক্ষ মুফতি এ.কে.এম মনোওয়র আলী বলেছেন, পৃথিবীতে যত নেতার জীবনী নিয়ে আলোচনা করে মানবতার দৃষ্টান্ত দেওয়া হয় তারা প্রত্যেকেই মানবতার শিক্ষা নিয়েছেন বিশ্ব নবীর জীবনী থেকে। রাজনৈতিক আসনে বসে মনোনীত নেতার প্রশংসা শুনলে তার অনুসারীর মনে চেতনা জাগে। শ্রেণী কক্ষে বসে পছন্দের শিক্ষকের আলোচনা শুনলে ছাত্রের মনের মধ্যে লেখা পড়ার প্রতি আগ্রহ জাগে। আর ইমানদাররা বসে যখন নবীজির জন্মের আলোচনা করে তখন তাদের মনের মধ্যে শান্তি লাগে,আনন্দ জাগে এবং ইমান বৃদ্বি পায়। সুতরাং ইমানের নূর বৃদ্বি করতে হলে বেশী করে বিশ্ব নবীর জন্মের আলোচনা করা প্রয়োজন।
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার বাদ জোহর সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজালাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ হোসাইন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নজির মিয়ার উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরানে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ জসিম উদ্দিন, হামদ পরিবেশন করেন আমিনুর রহমান, না’ত পরিবেশন করেন হাফিজ আব্দুল হালিম, শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি বিল্লাল আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মো.সাইদুল ইসলাম,
এ সময় উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য হাফিজ ফারুক আহমদ, সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম, বড়তলা মাজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল ইসলাম সাহেব, পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাজন, আঞ্জুমানে আল ইসলাহ অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূরুল ওয়াহিদ সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আছকির আলী, দক্ষিণ সুরমা থানা তালামীযের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আমিনুর রহমান আফসর, আলমদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম, সহ সুপার মাওলানা আব্দুল মালিক, শিক্ষক মাওলানা ফয়জুল হক নোমান, পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছালেহ আহমদ, ইউনিয়ন তালামীযের সহ সভাপতি হাফিজ শফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক গালিব হোসাইন এমরান, প্রচার সম্পাদক আব্দুল করিম, সদস্য হাফিজ শাহিনুর রহমান, মাছুম আহমদ, নজরুল ইসলাম ছাদ, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি রায়হান আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ পারভেজ আহমদ, ২নং ওয়ার্ড শাখার সভাপতি মুতাহির জাহান তানজিম, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, লালটেক আঞ্চলিক শাখার সভাপতি রুবেল আহমদ, ৪নং ওয়ার্ডের সদস্য সচিব শাহেদ আহমদ, পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার আহবায়ক মনোওয়ার হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























