০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ব্যবসায়ী খুন

  • Update Time : ০৫:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে তাজ উদ্দিন (৩০) নামের টং দোকানে পান-সুপারি বিক্রেতা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি সিলেট জেলার জালালবাদ থানার ফতেপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৪ মার্চ) সকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম জানান, বুধবার সকালে হঠাৎ সুরমা নদীর পাড়ে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি লামাকাজির মাহতাবপুর মাছের আড়ৎ এ পান-সুপারি বিক্রেতা তাজ উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি মাছের আড়তে পা-সুপারি বিক্রয় করে আসছেন। এলাকায় তিনি সকলের পরিচিত মুখ। তবে তার মৃতদেহ আঘাতের চিহৃ রয়েছে। তিনি মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় দোকানে ছিলেন বলে এলাকাবাসী জানান। তবে ধারনা করা হচ্ছে রাতেই তাকে কে বা কাহারা হত্যা করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার কোনো কারন জানাযায়নি বলে তিনি জানান।

এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে দারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ব্যবসায়ী খুন

Update Time : ০৫:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮