বিশ্বনাথে বৈরাগীবাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০২:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার বণিক সমিতির ২০১৮-১৯ সনের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (২১এপ্রিল) বিকেলে বণিক সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খাঁনের সভাপতিত্বে ও সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ ইউসূফ, সহ দপ্তর সম্পাদক আনিছুজ্জামান খান, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান, প্রবীণ মুরব্বী ইয়াদ আলী, সংগঠক বদরুল ইসলাম পিয়ার, জামাল আহমদ, ইলিয়াস আলী, গোলাম হোসেন মেম্বার, আনোয়ার আলী, ফিরোজ আলী প্রমুখ। এসময় বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ’সহ বিপুল সংখ্যক এলাকার মুরব্বী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।




























