বিশ্বনাথে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন
- Update Time : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত- উপজেলা বিএনপির সহ সভাপতি মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল হাই, জেলা বিএনপির সদস্য তাহিদ মিয়া চেয়ারম্যান, তালুকদার গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, লিলু মিয়া, ইমাদ উদ্দিন, তালেব আলী, আব্দুন নুর, সেবুল মিয়া, শামিম আহমদ মেম্বার, রাজু আহমদ, শিহাব উদ্দিন, লুৎফুর রহমান, আকবর আলী, আমিনুর রহমান চুনু, জলাল আহমদ, উপজলো যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, সদস্য শাহজান আলী, জাহাঙ্গীর আলম, আব্দুর রব সরকার, সাইদুর রহমান রাজু, মাসুদ আহমদ সুমন, যুবদল নেতা ময়নুল হক, আইনুদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য ইমরান আহমদ সুমন, সাইদ আহমদ, ছাত্রদল নেতা মাছুম আহমদ, সুমন আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি



























