০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ফুলচন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল
- Update Time : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ফুলচন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিলু মিয়ার সভাপতিত্বে ও অফিস সহায়ক আব্দুল হালিমের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রব, বর্তমান প্রধান শিক্ষক শাওন চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ সুবাহদার। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইনাম আহমদ ও ৪র্থ শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার নিশি। প্রেস বিজ্ঞপ্তি




























