০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ আলী ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : ০৭:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা প্রতি বছর রমজান মাস আসলেই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে এলাকার হত-দরিদ্র পরিবারে মানুষ উপকৃত হন। বিত্তবানদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। তাই সমাজের অবহেলিত-বঞ্চিত গরীব-দুঃস্থ মানুষের সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ ট্রাষ্ট প্রতি বছর এলাকার গরীব মানুষের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এধারা যেন অব্যাহত থাকে,সেজন্য তিনি ট্রাস্টের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

তিনি আজ বুধবার বেলা ২টায় বিশ্বনাথে প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ ট্রাস্টের উদ্দ্যোগে শতাধিক মানুষের মধ্যে উপজেলার হরিকলস গ্রামে আলহাজ্ব তৈমুছ আলীর বাড়িতে রমজানের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।

ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআর তেলাওয়াত করেন তরুণ সংগঠক তাজুল ইসলাম সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, অলংলকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, সমাজসেবক জসিম উদ্দিন জুনেদ, এলাকার মুরব্বী তালেব আলী, জিতু মিয়া, তবারক আলী, আনোয়ার আলী, নোয়াব আলী, হানিফ আলী, সাহিদ আলী, ইউপি মহিলা সদস্য করিমা বেগম, ইমাম মাওলানা ফারুক আহমদ, ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সদস্য রেজিয়া বেগম, প্রবাসী রফিক মিয়া, ব্যবসায়ী আবদুল মুকিত, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক এনাম শাহ, একে রাজু, মাছুম আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ আলী ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ০৭:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮