বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৯:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সুন্দর আলীর অর্থায়নে অসহায় দরিদ্রদের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় দারুল হিকমাহ ইসলামিক একাডেমী ও এতিম খানায় আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
একাডেমীর পরিচালক মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও হাফিজ নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন। বক্তব্য রাখেন একাডেমীর শিক্ষক আজিজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান হাবিব, হাফিজ আতাউল করিম। শুরুতে কোরআন তিলাওয়াত করেন আরশাদ আহমদ সাদি।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রায়হান আহমদ, মাস্টার জাকারিয়া, ব্যবসায়ী আকিক আলী, ফোজায়েল আহমদ, ফাহিম আহমদ, আব্দুল মছব্বির প্রমুখ।




























