০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু

  • Update Time : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের আহত আব্দুর রব মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২১ফেব্রুয়ারি) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর প্রকাশিত গোমরাকুল গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র।
জানা যায়, নিহত আব্দুর রবের সাথে তার চাচা আশিক মিয়ার জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও ছিল। সম্প্রতি মামলার রায় আব্দুর রবের পক্ষে যায়। রায় পাওয়ার পর গত সোমবার সকালে বিরোধপূর্ণ জায়গায় (ডুবা) মাছ ধরতে গেলে আব্দুর রব মিয়া উপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন।  এতে তিনি গুরুতর আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টায় তার মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু

Update Time : ০৭:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮