০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে নূর এ মদীনা অর্গানাইজেশন ইউকে’র ইফতার ও অর্থ বিতরণ

  • Update Time : ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: নূর এ মদীনা অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে ইফতার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিশ্বনাথের শেখের গাও মুল্লাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের উপদেষ্ঠা আলহাজ মাওলানা ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

বক্তব্যে তিনি বলেন, মানুষের সাথে সুন্দর করে কথা বলাটাও একটা সাদকাহ। আমরা সব সময় সবার সাথে যদি সুন্দর করে কথা বলি তাতেও সাদকাহর সওয়াব হবে। তিনি হাদীস শরিফের উদৃতি দিয়ে বলেন, রাসুল (সা:) বলেছেন নিচের হাত অপেক্ষা উপরের হাত উত্তম। অর্থাৎ যারা দান সাদকাহ করেন তারা উত্তম।

তিনি নূর এ মদীনা অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগের প্রশংসা করে আরও বলেন, অসহায় বিপন্ন মানুষের সেবা করা উত্তম ইবাদাত। যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরতো প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। এর প্রতিদান তারা অবশ্যই পাবেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, কবি নাজমুল ইসলাম মকবুল, মাওলানা ইবাদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাওলানা আব্দুল মতিন, আব্দুর রব মেম্বার, রফিক আহমদ রাজু, মৌলভী নাজমুল ইসলাম, মৌলভী তাজুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক অসহায় গরীব দুস্থদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও ইফতার প্রদান করা হয় এবং প্রবাসীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলহাজ মাওলানা ক্বারী আলাউদ্দিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে নূর এ মদীনা অর্গানাইজেশন ইউকে’র ইফতার ও অর্থ বিতরণ

Update Time : ০৯:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮