বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর জগন্নাথপুরে গাড়ি চালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
- Update Time : ১০:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষু মালাকার (৩০) নামের এক অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার মজলিশ বুকশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে।
জানাগেছে, গত ২৮ ফেব্রুয়ারি অটোরিকশাসহ চালক বিষু মালাকার নিখোঁজ হন। এ ঘটনায় বিশ্বনাথ থানায় জিডি করা হয়। এদিকে-নিখোঁজের ৩ দিন পর ২ মার্চ শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রাম এলাকায় জমিতে হতভাগ্য চালক বিষু মালাকারের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ছৌধুরী ফাত্তাহ বলেন, এটি একটি নির্মম হত্যাকান্ড। তাঁর শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশের শরীরের বিভিন্ন অংশ শিয়াল-কুকুর খেয়ে ফেলেছে। এ ব্যাপারে হতভাগ্য বিষু মালাকারের পিতা নিখিল মালাকার বলেন, কেউ আমার ছেলেকে মেরে তার গাড়িটি নিয়ে গেছে। আমি আমার ছেলের খুনিদের বিচার চাই।



























