বিশ্বনাথে দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খান আর নেই
- Update Time : ০৯:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম খান (৭৫) ইন্তোল করেছেন। (ইন্নাল্লিহি—রাজিউন)। তিনি দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, ডেইলি বিশ্বনাথ ডটকম’র পৃষ্টপোষক আবদুল হামিদ খান সুমেদের চাচা। আজ বুধবার বাদ আসর সিলেট নগরীর রায়নগর নিজ বাসায় ইব্রাহিম খান ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে কালে তিনি ৩ পুত্র ও ৫কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ বুধবার রাত ১০টায় সিলেট নগরীর রায়নগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথের দশপাইকা বাজার ঈদগাহায় অনুষ্ঠিত হবে। মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে মরহুমের বাতিজা যুক্তরাজ্য প্রবাসী আবদুল হামিদ খান সুমেদ জানিয়েছেন।




























