বিশ্বনাথে দোকান কর্মচারীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই
- Update Time : ০৭:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের হামলায় গুরুত্ব আহত হয়েছে আতাউর রহমান নামের এক দোকান কর্মচারী। বুধবার রাতে উপজেলার বিশ্বনাথ-মিরেরচর-হাবড়া বাজার সড়কে মুফতিরগাঁও-বিশ্বনাথেরগাঁও গ্রামের মধ্যবর্তি স্থানে এঘটনাটি ঘটে। এসময় ছিনতাইকারীরা আতাউর রহমানকে মারধর করে তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহত অবস্তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথিমধ্যে মুফতিরগাঁও-বিশ্বনাথেরগাঁও গ্রামের মধ্যবর্তি স্থানে থাকা কবরস্থানের সামনে হামলার শিকার হয় আতাউর। সে উপজেলার দক্ষিণ মিরেরচর (শরিষপুর) গ্রামের আছমত আলীর পুত্র।
এব্যাপারে আতাউর রহমান বলেন, বুধবার রাত সাড়ে ১০টার বাই-সাইকেল যোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মুফতিরগাঁও-বিশ্বনাথেরগাঁও গ্রামের মধ্যবর্তি কবরস্থানে পৌঁছামাত্র দু’দিক থেকে দুটি চার্জ লাইটের আলো আমার চোখে এসে পড়ে। এসময় একজন আমার মাথার পিছনে খুব জোরে আঘাত করে। আমি সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে মারধর ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




























