০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে দিন-দুপুরে সরকারি গাছ কর্তন!

  • Update Time : ০১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে! উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার-খাজাঞ্চি রেল স্টেশন সড়কের রাজাগঞ্জ বাজার ব্রীজ এলাকায় তেলিকোনা গ্রামের সড়ক থেকে এই গাছ কেটে নেয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় তেলিকোনা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে আবদুস শহীদ গাছগুলো অবৈধভাবে কেটে নিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে আবদুস শহীদ লোকজন নিয়ে সড়কের গাছ কাটা শুরু করেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে স্থানীয় ভূমি কর্তকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে কাটা গাছ জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আমীর উদ্দিনের জিম্মায় রেখে আসেন।

অভিযুক্ত আবদুস শহীদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জায়গার উপর দিয়ে সড়ক করা হয়েছে। যেখানে গাছ কেটেছি সে আমার জায়গা।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, অভিযোগের প্রেক্ষিতে কাটা গাছ জব্দ করা হয়েছে। অভিযুক্তের দাবী ওই জায়গা তার নিজের। সার্ভে করে সরকারি জায়গা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে দিন-দুপুরে সরকারি গাছ কর্তন!

Update Time : ০১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮