বিশ্বনাথে দলীয় নেতাকর্মীর সাথে শফিক চৌধুরীর মতবিনিময়
- Update Time : ১২:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে বিশ্ববাসী অবাক করে দিয়েছে বাংলাদেশ সরকার। বাঙালীরা বুকের তাজা রক্ত দিয়ে যেমন স্বাধীনতা আনতে পারে, তেমনি পারে স্বাধীনতার মান রক্ষা করতে। তিনি আরোও বলেন, আসন্ন মাহে রমজানের তাৎপর্যের শিক্ষা গ্রহণ করে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থা থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এজন্য আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে সারা দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।
বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ প্রচার সম্পাদক গয়াস মিয়া, দশঘর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার চুনু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনা মিয়া, যুবলীগ নেতা এমদাদ হোসেন নাঈম, কামরুল ইসলাম, আবদাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা শাহান শাহ।
এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার অসুস্থ ভাইকে দেখতে যান এবং দশঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনা মিয়ার মায়ের কূলখানীতে যোগদান করেন।





























