০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে তিনশত পরিবারের মধ্যে প্রবাসীর নগদ তিন লাখ টাকা বিতরণ
- Update Time : ০৭:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে রমজান মাসে ইফতারি ক্রয় করতে এলাকার তিনশত গরীব ও অসহায় পরিবারের মধ্যে এক হাজার টাকা করে তিন লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের হাজী গৌছ আলীর পুত্র আলহাজ্ব লিলু মিয়া।
বুধবার বিকেলে তার নিজ বাড়িতে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরনী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিদি আশিক আলী, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক ফজল খান, গ্রামের মুরব্বি নুর মিয়া মহাজন, গয়াছ উদ্দিন, রইছ আলী, কুঠি মিয়া, মাফিক মিয়া, চান মিয়া, জামাল উদ্দিন, চেরাগ আলী, বাদশা মিয়া ও প্রবাসীর ছোট ভাই লুকমান হোসেন।





























