বিশ্বনাথে তাজেদারে মদিনা কনফারেন্স মার্চ সোমবার
- Update Time : ০৩:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নুরে মদীনা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে তাজেদারে মদিনা ফাউন্ডেশন আয়োজিত বিশ্বনাথে তাজেদারে মদিনা কনফারেন্স ১২ মার্চ সোমবার বিশ্বনাথ আলিয়া মাদরাসা সংলগ্ন আল-কুনুবি সেন্টার মাঠে অনুষ্ঠিত হবে।
তাজেদারে মদিনা ফাউন্ডেশন বিশ্বনাথের চেয়ারম্যান মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে তাজেদারে মদিনা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরে মদীনা ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন ইউরোপের চ্যানেল আই-এর ইসলামী বিভাগের প্রধান ও উপস্থাপক, নূরে মদীনা জামে মসজিদ লন্ডনের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলাম চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ শফিকুর রহমান বিপ্লবী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সু-বক্তা মুজাহিদে আহলে ছুন্নাত আল্লামা মুফতি নেছার আহমদ চট্টগ্রাম। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখবেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিশু বক্তা দেওয়ান নূরে আলম জালালী নরসিংদী। অনুষ্ঠানে নাতে রাসুল সা. পরিবেশন করবে নূরে মদিনা শিল্পী গোষ্ঠি, সিলেট।
বিশিষ্ট উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মুসল্লিদের কন্সফারেন্সে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আহমদ আলী হেলালী। বিজ্ঞপ্তি



























