বিশ্বনাথে ডাকাত দোলন গ্রেফতার
- Update Time : ০২:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলার পলাতক আসামী দুলাল মিয়া উরফে দোলন (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২এপ্রিল) রাতে বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে এসআই মিজানুর রহমান, সবুজ কুমার নাইডু, স্বাধীন তালুকদার, এএসআই জামাল খান ও তালেব আলী’সহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুলাল মিয়া উরফে দোলনকে গ্রেফতার করেতে সক্ষম হন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, গ্রেফতারকৃত দোলন একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও গোয়াইনঘাট থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত দোলনকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।




























