০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে জুয়ার আসর থেকে গভীর রাতে সাবেক ইউপি মেম্বার’সহ আটক ৩

  • Update Time : ০১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জুয়ার আসর থেকে সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার’সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের জসিম উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করে। এসময় পুলিশ নগদ ৮শত টাকা ও তাস’সহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র ও সদর ইউপির সাবেক মেম্বার আছাব উদ্দিন আছকির (৪৮), একই গ্রামের মোশাহিদ আলীর পুত্র মোঃ শাহজাহান (৩২), ধর্মদা গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র খোকন আহমদ (২২)। এব্যাপারে থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৭ (তাং ২৭.০৫.১৮ইং)।

জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করা ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে জুয়ার আসর থেকে গভীর রাতে সাবেক ইউপি মেম্বার’সহ আটক ৩

Update Time : ০১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮