১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে খেলাফত মজলিস নেতার পিতার ইন্তেকালে নেতৃবৃন্দের শোক
- Update Time : ০১:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাফেজ জাহেদ আহমদ জেহিনের পিতা মাওলানা ক্বারী ইব্রাহিম আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক শায়েফ আহমদ সাফেক মরহুম মাওলানা ক্বারী ইব্রাহিম আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




























