বিশ্বনাথে খলিল ফাউন্ডেশন ইন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা প্রতি বছর রমজান মাস আসলেই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে এলাকার হত-দরিদ্র পরিবারে মানুষ উপকৃত হন। বিত্তবানদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। তাই সমাজের অবহেলিত-বঞ্চিত গরীব-দুঃস্থ মানুষের সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, খলিল ফাউন্ডেশন এলাকার গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের এধারা যেন অব্যাহত থাকে,সেজন্য তিনি ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি উপজেলার কারিকোনা গ্রামে আজ বুধবার সকাল ১১টায় খলিল ফাউন্ডেশন ইন-ইউকের উদ্যোগে এলাকার প্রায় ৩০টি হত-দরিদ্র পরিবারের মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
এলাকার মুরব্বী রইছ আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক ইমরান আহমদ সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেইলি বিশ্বনাথ ডটকম সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবদুল আহাদ, আবুল হাসান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, ব্যবসায়ী মাছুম আহমদ।



























