বিশ্বনাথে এসএসসি-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০১:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও আসন্ন রমজান মাস উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের গোবিন্দপুর সমাজ কল্যাণ সংস্থা। সংবর্ধনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টান শুক্রবার বিকেল ৩টায় গোবিন্দপুর জামে মসজিদ মক্তবে অনুষ্টিত হয়েছে।
সংস্থার সভাপতি নোমান আহমদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আব্দুস শহিদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কোধাধ্যক্ষ মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, দুবাই প্রবাসী ও সমাজসেবক শেরওয়ান মিয়া, সংস্থার পৃষ্টপোষক সামছুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মো. সৈয়দ আলী, আশিক আলী, শিক্ষার্থীদের অভিভাবক চান মিয়া, আব্দুল কাদির। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংস্থার ধর্মীয় বিষয়ক সম্পাদক ক্বারী জাকারিয়া আহমদ নোমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত সংস্থার উপদেষ্টা মো. আলাউদ্দীন, মো, জালালউদ্দিন, ক্বারি আব্দুল মান্নান, সুন্দর আলী, আখলুছ আলী, আব্দুল হাসিম, ফখরুল ইসলাম, আছগর আলী, সংস্থার-সহ সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শামিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলী, প্রচার সম্পাদক জিতু আহমদ সোহাগ, সহ-প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হামিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়েদ হুসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক যোবায়ের আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম তুহিন।
সদস্য ওহিদুল ইসলাম সুহেল, আব্দুল মুকিত, আফজাল হুসাইন, কামরুল ইসলাম, রাজু আহমদ, ফরিদ আহমদ তামিম ফাহিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও দরিদ্র লোকজনের মধ্যে চাল, ডাল, আলু, সোয়াবিন তৈল, চানা, খেজুর ও পিয়াজ বিতরণ করা হয়।





























