০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- Update Time : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে স্বপ্ল মেয়াদী প্রশিক্ষণ শেষে অসহায় দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সোমবার (৩০এপ্রিল) দুপুরে বিআরডিবি হল রোমে আনুষ্ঠানিকভাবে ১২জন অসহায় দুঃস্থ মহিলার মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন’র সভাপতিত্বে ও নারী উন্নয়ন ফোরামে সাধারণ সম্পাদক চৌধুরী শারমিন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নারী ফোরামের সহ-সভাপতি মিনা বেগম, সদস্য আমিনা বেগম, নেহারা বেগম, হামিদা বেগম, দিলারা বেগম প্রমুখ।





























