১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে অপহৃত স্কুল ছাত্রী নেত্রকোনায় উদ্ধার : গ্রেফতার ১
- Update Time : ০৩:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: অপহরণের ১০দিন পর সিলেটের বিশ্বনাথের ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী আছমা বেগম (১৫) নেত্রকোনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় এয়ারচর গ্রামের মফজ্জুল আলীর বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী নুরুল হক (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী বিশ্বনাথের শাখারিকোনা গ্রামের মখলিছ আলীর মেয়ে ও লামাকাজি এলাকার পিএমসি একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্রী। নুরুল হক পার্শ্ববর্তি দোয়ারীগাঁও গ্রামের সাদ উল্লার ছেলে ও একই একাডমেীর ৯ম শ্রেনীর ছাত্র। গত ৩আগষ্ট নিখোঁজের পর আছমার ভাই সিরাজুল ইসলাম বাদি হয়ে গত বুধবার বিশ্বনাথ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, (মামলা নং ১০)। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।





























