০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথের রামপাশায় ভিজিএফ’র চাউল ও অর্থ বিতরণ
- Update Time : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ’র চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের ৬৭০টি পরিবারের মধ্যে ৩০কেজি চাউল ও নগদ ৫শত টাকা করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান-২ মিনা বেগম, ইউপি সদস্য আবুল খয়ের, নজরুল ইসলাম, নাছির উদ্দিন, আছারুন নেছা প্রমুখ।





























