বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ
- Update Time : ০১:৪৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা দেওকলস ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্ধকৃত এই সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ থেকে দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে বুধবার স্থানীয় কালিজুরী গ্রামে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেওকলস ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলীর সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন। বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারী মেম্বার, লাখন মিয়া, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী।
এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা নাজিম চৌধুরী, আব্দুল করিম লেছু, সিদ্দিকুর রহমান টিপু, আফিজ আলী, সুয়েব আহমদ, আব্দুল মুমিন খান, আব্দুন নুর, বশির মিয়া, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক রাজুক হোসেন হিমু প্রমুখ।



























