বিএনপি নেতা আয়হানকে গ্রেফতারের প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ
- Update Time : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ও আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও সাবেক কৃতী ফুটবলার আবিবুল বারী আয়হানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় পৌর পয়েন্টে এসে পুলিশের বাধার মুখে ফিরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মির্জা আবুুল কাশেম স্বপন, সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন, সাবেক যুব সম্পাদক সাহেদ আহমদ, বিএনপি নেতা আলাল হোসেন, গোলাম মোস্তফা, রমজান আলী, কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা শামিনুর রহমান, আনছার মিয়া, রফিক মিয়া, রুমেন মিয়া, আবুল খয়ের, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, মহসিন আহমদ, শামসুজ্জামান শামীম, আলী আফরোজ, হিরন মিয়া, সালাহ উদ্দিন, ফয়ছল কবির, আলী হোসেন, ছাব্বির আহমদ, অলিউর রহমান, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রকি কাওছার, আতিকুর রহমান মিটু, জাহিদ হাছান প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























