বিএনপি নেতার মৃত্যুতে ফারুক আহমদের শোক
- Update Time : ১০:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু লেইচের পিতা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জুনাব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এক শোক বার্তায় ফারুক আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অন্যান্যদের মাঝে শোক প্রকাশ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি ইলিয়াছ আলী, আরাফাত আলী, সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনূর রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপি নেতা সলিব নূর বাচ্ছু, শহিবুর রহমান, আবুল কালাম, নূর উদ্দিন, আবুল খয়ের, শাহিন মিয়া, শফিকুল ইসলাম, নূরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, খলিলুর রহমান খলিলসহ যুবদল ও ছাত্রদলের নেতাবৃন্দ।




























