০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাংগঠনিক সম্পাদককে গুলি করে হত্যা
- Update Time : ০১:৫৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দামোদর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতারা। ঘটনার পর জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ দলের নেতারা ঘটনাস্থলে গেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, এর আগেও মিঠুকে গুলি ও বোমা হামলা করে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। সেসময় তিনি সামান্য আহত হয়েছিলেন।



























