০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে- ওবায়দুল কাদের

  • Update Time : ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ভোট ডাকাতির অভিযোগ করে বিএনপি গাজীপুরের মানুষকে অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুরের মানুষ বিএনপির নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে। গাজীপুরের ভোটের ফল দেশের অব্যাহত উন্নয়ন ও অর্জন এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে গণরায়। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নেতাদের অপপ্রচার ও নাশকতার ষড়যন্ত্র সত্ত্বেও গাজীপুরের  ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়ন ও অর্জনের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, এ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার ও আতঙ্ক ছড়ানোর  কৌশল সত্ত্বেও নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকে ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনী এলাকার  কোথাও কোনো সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেনি। এ নির্বাচনে সর্বত্র প্রতিযোগিতামূলক একটি পরিবেশ ছিল। আর নির্বাচনে  ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। বিএনপি ছাড়া অন্যকোনো দল নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি উল্লেখ করে কাদের বলেন, বিএনপি এখনো জিতলে আছে, হারলে নাই নীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। আর তাই তারা এ নির্বাচন নিয়ে মিথ্যা ও আজগুবি তথ্য উপস্থাপন করছে। তিনি বলেন, তারা (বিএনপি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে। শুনেছি, তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গণশুনানির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে।

আর আদালতে বিমুখ হয়ে তারা বিদেশিদের কাছে নালিশ  দেবে। তিনি বলেন, জনগণের সাড়া না পেয়ে বিদেশিদের কাছে বিএনপি নালিশ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের মানুষের প্রতি যাদের আস্থা নেই তারাই বিদেশিদের দ্বারস্থ হয়। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করায় এ সিটি করপোরেশন নির্বাচনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে- ওবায়দুল কাদের

Update Time : ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮