জগন্নাথপুর পত্রিকা ডেস্ক ::হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। গতকাল শুক্রবার হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। হেফাজত আমির মাদ্রাসাটির মহাপরিচালক।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ বলেন, বর্তমানে ইসলামকে বিকৃত করার জন্য ইসলামের সাথে জঙ্গিবাদের স্লোগান তোলা হচ্ছে, ইসলাম শান্তির ধর্ম। তিনি বলেন, জঙ্গিবাদ ইসলাম এক সাথে চলতে পারে না বিধায় আমরা যারা ইসলামপন্থী এবং ইসলামের প্রতি দরদ আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাকে রুখে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবাযক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলাইমান মনজু, যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা জসিম, দিদারুর আলম, জাহাংগির আলম, পৌরসভা যুবদল নেতা আব্দুর মন্নান দৌলত, আবু সাইদ, সোহেল সিদ্দিকী, ফোরকান বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ হাছান। এদিকে হেফাজত আমীরের সাথে উপস্থিত ছিলেন মাওলানা আনাছ মাদানী, মাওলানা মোহম্মদ সফিসহ অনেকেই। পরে তিনি দেশ ও জাতীর এবং জনগণের শান্তির জন্য মোনাজাত করেন।
০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির ভাইস চেয়ারম্যান’র সাথে আল্লামা শফীর বৈঠক
- Update Time : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























