বালাগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৪:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জ ইউনিয়নে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের উদ্যোগে ১৫ রমজান শুক্রবার আলহেরা আইডিয়াল একাডেমীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন সভাপতি মাও জয়নাল আবেদীনের সভাপতিত্বে সেক্রেটারি আবু শাহাজানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও. নেহাল আহমদ, বিশেষ অতিথির আলোচনা রাখেন সংগঠনের জেলা শিক্ষা সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, অফিস সম্পাদক মাও. আশিকুর রহমান, উপজেলা সভাপতি, মাও. হুসাইন আহমদ আওলাদ, সহ-সভাপতি হুসাইন আহমদ মিসবাহ,আব্দুল বাতিন, সেক্রেটারি আবুল কাশেম অফিক, সহ-সেক্রেটারি ছাত্র মজলিস সরকারী কলেজের সাবেক সভাপতি মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, অফিস সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক আব্দুল মালিক প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুফতি আলী আহমদ নোমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা সেক্রেটারি এড. রহমত আলী, শ্রমিক মজলিস উপজেলা সভাপতি সালেহ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি শামীম আহমদ, মাস্টার খালেদ আহমদ, ইউনিয়নের সহ সেক্রেটারি রিপন আহম, সাংগঠনিক সম্পাদক আলমাস আহমদ, প্রচার সম্পাদক বেলাল আহমদ রুবেল, শাহ ইফতেখার, জাহাঙ্গীর আলম, রুবেল প্রমূখ। বিজ্ঞপ্তি



























