১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে নামাজের কাতারে দাঁড়ানো নিয়ে যুবক খুন!

  • Update Time : ০৭:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে নামাজের কাতারে দাড়ানো নিয়ে যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার হাসামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান (২৯) হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ রাজনগর উপজেলার লামুয়া গ্রামের আজাদ (৪৩) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হাসামপুরস্থ নিজ দোকানে বসে ছিলেন হাসান। এসময় একই গ্রামের আব্দুস সবুর পুতুলের ছেলে রাহির সাথে বাকবিতন্ডা হয় হাসানের। এর পর রাহি ধারালো ছুরি নিয়ে এসে আঘাত করে। উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাহি।

তবে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিন জানান, তারাবির নামাজের সময় কাতারে দাড়ানো নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। নামাজ শেষে হাসানের দোকানে গিয়ে আবার তর্ক হয়। এরপর রাহি বাড়ি থেকে ছুরি নিয়ে এসে তাকে আঘাত করে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে লাশ প্রেরণ করা হয় ময়না তদন্তের জন্য, এ ঘটনায় আজাদ নামে একজনকে আটক করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রাহির মামা আজাদকে আটক করে থানায় নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে নামাজের কাতারে দাঁড়ানো নিয়ে যুবক খুন!

Update Time : ০৭:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮