বালাগঞ্জে খেলাফত মজলিসের বোয়ালজুর ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেটের বালাগঞ্জে বোয়ালজুর ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উপজেলা খেলাফত মজলিস বোয়ালজুড় ইউনিয়নের উদ্যোগে ১০ রমজান রোববার কালীবাড়ি বাজারের স্থানীয় সুনাপুরে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সেক্রেটারি ক্বারী জিল্লুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন সংগঠনের সিলেট জেলার যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাও, দিলোয়ার হুসাইন।
বিশেষ অতিথির আলোচনা করেন সংগঠনের জেলা শিক্ষা সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও, সৈয়দ আলী আসগর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলার সহ-সভাপতি মাও, আতাহার আলী রুপাপুরী, বোয়ালজুড় ইউনিনের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা সেক্রেটারি আবুল কাশেম অফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মেম্বার, উপজেলা নির্বাহী সদস্য বিলাল আহমদ তালুকদার, আবুল হাসান প্রমূখ। বিজ্ঞপ্তি




























